দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর অবস্থিত ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক রাকিব মাস্টার এর বিরুদ্ধে প্রায় কোটি টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তিনি স্কুলের ছাত্রীদের অভিভাবক, সহকর্মী শিক্ষক সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হাওলাতের নামে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট পড়ানোর সুবাদে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকেও তিনি বিভিন্ন সময়ে টাকা ধার নেন, একই ভাবে বিদ্যালয়ের একাধিক শিক্ষকের কাছ থেকেও হাওলাতের নামে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, এমনটা আমিও শুনেছি, সে নাকি প্রাইভেট পড়ানো ছাত্র-ছাত্রীর মা-বাবার কাছ থেকেও অনেক টাকা নিয়েছে এবং আমাদের স্কুলের শিক্ষকদের কাছ থেকেও টাকা নিয়েছে, তবে এসব লেনদেনের বিষয়ে আমাকে কেউ আগে জানায়নি।
তিনি আরও জানান, গত ২৯ মার্চ রবিবার তারিখে রাকিব মাস্টারের স্কুলে যোগদানের কথা থাকলেও তিনি এখনো অনুপস্থিত রয়েছেন, তার বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…
This website uses cookies.