সারাদেশ

হত্যাচেষ্টা মামলা সাবেক সমন্বয়ক রিয়াদ ২ দিনের রিমান্ডে

ফখরুল আলম সাজু

ঢাকা গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধর ও ছুরির আঘাতের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৫ মার্চ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় ৪ আসামিকে আদালতে হাজির করা হয়, তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন, অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন, পরে রাজ্জাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, অন্য ৩ আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্য আসামিরা হলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার, ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আলী আসামি রিয়াদ সহ ৪ জনের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন।

saju

Recent Posts

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

4 hours ago

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং

ভিক্টর বিশ্বাস চিতা  কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…

4 hours ago

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

23 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

23 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

23 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

23 hours ago

This website uses cookies.