মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মো. নাছির শেখ নামে এক প্রবাসীর বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছে প্রবাসীর পরিবার সহ একাধিক বাসিন্দারা। প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি পাশের জমির মালিক দাবি করে রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েন প্রতিবেশী মো. ফজলু শেখ। এতে পরিবারের সদস্যদের বাড়িতে প্রবেশ ও বের হতে চরম সমস্যায় পড়তে হচ্ছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী মো. নাছির শেখ এর ভাই মৃত আবু বক্কার শেখ ১৯৯৪ সালে সদাশিবপুর মৌজার ২৩৫/২৩৬/২৩৭ দাগে ১০.২৫ শতাংশ জমি প্রতিবেশী মৃত আবু সাত্তার শেখ এর কাছে দলিল করে নেন। এর পর থেকে নাসির গং ওই জমি ভোগদখল করে আসছিল। সেই জমির উপর দিয়ে তাদের চলাচলের রাস্তা করা আছে।
সম্প্রতি মৃত আবু বক্কার শেখ এর ভাতিজা ফজলু শেখ ও তার ছেলে সোহাগ শেখ প্রভাব খাটিয়ে রাস্তার ওপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
ভুক্তভোগী নাছির শেখ এর স্ত্রী বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমি ছেলেদের পড়ালেখার সুবিধার্থে রাজবাড়ি থাকি। মাঝে মাঝে বাড়িতে থাকি। আমাদের বড় পরিবার সবাই যার যার মতো ঘর করে নিয়েছে। আমরা নতুন করে বাড়ি করার জন্য মাটি ফেলেছি ফজলু শেখ এর বাড়ির পাশে। হঠাৎ করে ফজলু শেখ আমাদের বাড়ি থেকে বেড় হওয়ার রাস্তা আটকে দিছে।
তিনি আরও বলেন, নির্বাচনের পরে ফজলু শেখ এর ছেলে সোহাগ শেখ আমার কাছে ৫ হাজার টাকা দাবি করে। সে বলে তাদের প্রার্থী এমপি হইছে তাই পিকনিক করার জন্য টাকা দিতে হবে। আমি তখন দিতে রাজি না হলে হুমকি দেয় এখানে বসবাস করতে দিবে না। এর পরেই রাস্তা আটকে দিছে। এমনকি আমি বাড়ি আসলে আমার ছেলেদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. ফজলু শেখ দাবি করেছেন, রাস্তার জায়গাটি তার নিজস্ব জমির মধ্যে পড়েছে। তাই সেই রাস্তা আটকে দিয়েছে। এতো বছর কেনো রাস্তা আটকে দিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন ওরা নতুন করে বাড়ি করবে। এখন বন্ধ না করলে আমি আর জমি ফিরে পাবো না। আপনার ছেলে টাকা দাবি করছি কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমি ছেলে পিকনিক করার জন্য অনেকের কাছ থেকে টাকা চেয়ে নিছে। তবে এটা চাঁদা না।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, চলাচলের রাস্তা আটকে দেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে এসিল্যান্ড কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…
ভিক্টর বিশ্বাস চিতা কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…
This website uses cookies.