Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফুলগাজী আমজাদ হাটে তৃণমূল নেতা রিপন’র হামলায় একই পরিবারের ৪ জন জখম ১ জনের অবস্থা আশঙ্কা জনক

​ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ইউনিয়ন তৃণমূল দল এর এক নেতার বিরুদ্ধে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, গত সোমবার বিকেলে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে পারিবারিক একটি বিষয় নিয়ে ইউনিয়ন তৃণমূল দলের সহ-দপ্তর সম্পাদক রিপণ ভূঁইয়ার সাথে তার প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে রিপণ ভূঁইয়া দেশীয় অস্ত্র দিয়ে ওই পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে, হামলায় একই পরিবারের ৪জন গুরুতর আহত হন।

​আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্বজনদের দাবি, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক, চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, সংঘর্ষ চলাকালীন অভিযুক্ত রিপণ ভূঁইয়ার বোনও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

​এ বিষয়ে ফেনীর ফুলগাজী থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, হামলার ঘটনাটি সোমবার ঘটলেও এখন পর্যন্ত বৃহস্পতিবার সকাল ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

​পুলিশ আরও জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

saju

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

5 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

5 hours ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

5 hours ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

6 hours ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

6 hours ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

6 hours ago

This website uses cookies.