মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বরেন্দ্র কর্তৃক পরিচালিত ৪ টি গভীর নলকূপে তালাবদ্ধ করেছে আওয়ামী দস্যুরা। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার কৃষক।
সরে জমিনে গিয়ে গভীর নলকূপের আপারেটর ও লাইন ম্যানদের কাছ থেকে জানা যায় শিবনগর ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল আজ সকাল ১০ ঘটিকায় ঐ এলাকার ৪ টি গভীর নলকূপের লাইন ম্যানদের বিছানা বালিশ বের করে দিয়ে নিয়োগপ্রাপ্ত অপারেটরদের দেওয়া তালা ভেঙ্গে ফেলে নতুন করে তালাবদ্ধ করে দেয়।
এতে করে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পরেছে হাজার হাজার কৃষক। বিষয়টি নিয়ে দ্রুত সমাধান চায় ভুক্তভোগীরা।
এদিকে ইউ পি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান ১৯ বছর যাবত আমরা এই গভীর নলকূপ গুলো পরিচালনা করে আসছিলাম ৫ আগস্টের পর নতুন করে অপারেটর নিয়োগ করা হলে আমরা সেখানে ভিড়তে পারিনি, তিনি আর বলেন যারা গভীর নলকূপ গুলো পরিচালনা করছে আশেপাশে তাদের কোন জায়গা জমি নেই, তারা চড়া মূল্য নিচ্ছে এবং কৃষকদের কাছ থেকে সম্পূর্ণ টাকা আগে বুঝিয়ে নিচ্ছে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে আমি একজন ইউপি সদস্য হিসেবে তালা বদ্ধ করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান বিষয়টা আমি অবগত ছিলাম না এখন জানতে পেরেছি খুবই দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…
This website uses cookies.