ব্রেকিং নিউজ

কক্সবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর ফরিদ এর গাড়ি চাপায় ১ শিশু নিহত, আহত ৩

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:

কক্সবাজার-২ (কুতুবদিয়া -মহেশখালী ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর বহরের গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে।

২২ ফেব্রুয়ারী রবিবার বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহম্মদ কবিরের ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে, নিহত শিশুটির নাম খালেদ বিন ওয়ালিদ (১০) সে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার দুবাই প্রবাসী আমানুল্লাহ ছেলে, ছেলেটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়তো।

গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ( কুতুবদিয়া মহেশখালী) আসন থেকে জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর তিনি কুতুবদিয়া সফরে যান সেখানে নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বিকালে সড়ক পথে তিনি পেকুয়া থেকে বদরখালী হয়ে মহেশখালী নিজ বাড়িতে ফিরছিলেন, এ সময় তার গাড়ি বহরে ৩ থেকে ৪টি গাড়ি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টার দিকে সংসদ সদস্যের গাড়ি বহর বদরখালী আহাম্মদ কবিরের ঘাটা এলাকায় পার হওয়ার সময় বহরের একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়, এতে গঠনের স্থলে শিশুটি গুরুতর আহত হয়, পরে স্থানীয় লোকজন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।

স্থানীয় লোকজন আরো জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বদরখালী মাদ্রাসা গেট এলাকায় সড়কের মাঝখানে একটি ডাম্পার ট্রাক দিয়ে সংসদ সদস্যের গাড়ি বহর আটকে দেন এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করে, পরে এ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা কর্মীদের সহযোগিতায় সংসদ সদস্যকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সংসদ সদস্য মহোদয়ের গাড়ি বহরের একটি গাড়ির চাপাই শিশুটি নিহত হয়, ইতিমধ্যে চাপা দেওয়া গাড়ির জব্দ করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণ আছে।

saju

Recent Posts

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

9 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

10 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

17 hours ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

21 hours ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

22 hours ago

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…

1 day ago

This website uses cookies.