ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী ৩টি আসনে এবং ১টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।
রেজা আহমেদ এর আগেও এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা একাধিকবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ মো. আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ২৮২ ভোট। ব্যবধান ৪৬ হাজার ৫৩৪ ভোট।
আব্দুল গফুর পূর্বে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৭০ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ১৩৭ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৭ হাজার ২৬৯ জন এবং নারী ভোটার ২ লক্ষ ২৩ হাজার ৫৬৯ জন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৪৬ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৫৭৪ ভোট।
ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…
স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…
মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…
নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
This website uses cookies.