জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যা চেষ্টায় মাদ্রাসা ছাত্রর উপর হামলা।
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যা চেষ্টায় এক মাদ্রাসা ছাত্রর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখম হয় শামিম হাওলাদার (মহাশিন) (১৭) নামে ওই মাদ্রাসা ছাত্র। সোমবার দুপুরে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শামিম একই গ্রামের মৃত্যু নাদের আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, শামিম দুপুরে সেলিম হাওলাদারের বাড়ির পাশে নিজ জমিতে কৃষিকাজ করতেছিলো। এসময় একই গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মোশারেফ হাওলাদার (৫০), ইমাম হোসেন (২২), নাসির হাওলাদার (৩৮), আজিজুল হাওলাদার (২৭) সহ ৬/৭ জন মিলে হত্যা চেষ্টায় হামলা করে। এ হামলায় গুরুতর জখম হয় শামিম।
শামিমের ভাই রবিউল ইসলাম বলেন, আমার ভাই কৃষিকাজ করতে গেছিলো এসময় হামলা করেছে। ওরা আমার ভাইকে হত্যা চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এর আগেও ২ বার হামলা করেছিলো। বোন কারিমা আক্তার বলেন, আমার ভাইকে ওরা মেরেফেলার জন্য বার বার হামলা করে। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি।
অভিযুক্ত মোশারেফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, রাতে আমার বাড়িতে চাচাতো ভাই
রবিউলসহ ৩/৪জন মিলে জমি দখল করতে আসে। এসময় বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে।
পিরোজপুর জেলা হাসপাতাল কতৃপক্ষ জানায়, শামিম নামে একজন রোগীকে তার ভাই রবিউলের মাধ্যমে গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে ভর্তি নেয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য; শামিম হাওলাদার (মহাশিন) টগড়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে শামিমকে গতবছরের (২২ জুন) বুধবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…
যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…
This website uses cookies.