তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনীর মহিপাল এসএ পরিবহনে বিজিবি-সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে।
৪ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টার দিকে শহরের এস এ পরিবহন মহিপাল শাখায় এ অভিযান পরিচালনা করা হয়, এসময় মালামাল সহ ২ জনকে আটক করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ, আতশবাজি সহ এসএ পরিবহনের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করা হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
এছাড়া ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর মাদক ও চোরাচালান অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
সর্বমোট আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা, আটককৃত মালামাল ও ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানার সোপর্দ করা হয়েছে।
ফেনী ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় কুরিয়ার সার্ভিসটির ম্যানেজার আতিকুর রহমান ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন কুমার বড়ুয়া জরিমানার তথ্য নিশ্চিত করেন।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.