মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ককটেল তৈরি করার সময় তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
৩০ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গোপগ্রাম রঘুনাথপুর গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে মো. হাসান প্রামানিক(৪১) ও রাজিনাথপুর গ্রামের মৃত শাজাহান বিশ্বাসের ছেলে মো. রাজিব বিশ্বাস(৪২)।
খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়ন এর শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়ার মৃত রাজ্জাক মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৪৮) এর বসতবাড়ি থেকে ককটেল তৈরি করার সময় মো. হাসান প্রামানিক ও মো. রাজিব বিশ্বাস নামের দু’জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে তিনটি ছোট ককটেল ও কিছু কস্টেপ উদ্ধার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক যখন সময় কে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.