ফখরুল আলম সাজু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, দীর্ঘদিনের সমালোচিত অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সরাসরি উপস্থিতির মাধ্যমে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাংবাদিকদের কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে জানানো হবে,
যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন কার্যকর থাকবে, তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই, তারা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য অনলাইন আবেদন বাধ্যতা মূলক করায় মাঠ পর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি ত্রুটি এবং দীর্ঘসূত্রতায় অনেক সাংবাদিক সময় মতো কার্ড সংগ্রহ করতে পারছিলেন না, এতে নির্বাচনী সংবাদ সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার আলোচনা করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণাও আসে, সেই প্রেক্ষাপটেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল প্রক্রিয়ায় ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠে কর্মরত সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজে পেশাগত দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকবে না।
নির্বাচন কালীন সময়ে তথ্য সংগ্রহে সাংবাদিকদের ভূমিকা নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.