তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনীতে শিশু নাশিদ হত্যা মামলা আসামিদের মৃত্যুদন্ড রায় ঘোষনা দিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা দায়রা জজ আদালত ফেনী।
২৯ই জানুয়ারী বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা দায়রা জজ আদালত এর বিচারক এ.এন.এম.মোরশেদ খাঁন শিশু নাশিদ হত্যার আসামীদের মৃত্যুদন্ড রায় ঘোষণা করেন।
১২ই ডিসেম্বর ২০২৪ সালে চাঞ্চল্যকর অপহরণকৃত শিশু নাশিদ (১০) হত্যার পর লাশ ফেনী পুর্ব দেবীপুরের রেললাইনের পাশের কচুরিপানা ঢোবা থেকে স্কুল ব্যাগে পাথর রাখা অবস্থায় পুলিশ শিশু নাশিদের লাশ উদ্ধার করেন।
শিশু নাশিদ ফেনী গ্রামার স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র, ৮ই ডিসেম্বর ২০২৪ শিবলু সড়কের কোচিং সেন্টার এ যাওয়ার পথে তুষার ও ওয়াসি মিলে কিডন্যাপ করে, তাকে কিডন্যাপ করে দেবীপুরের রেললাইনের কাছে নিয়ে যায়, প্রথমে রিফাত কে ডেকে নিয়ে আসে।
তুষারের কথায় ওয়াসি দোকান থেকে জুস নিয়ে আসে, জুসের মধ্যে ঘুমের ঔষুধ মিক্স করে নাশিদকে অজ্ঞান করেন দুষ্কৃতিকাররা, নাশিদ অজ্ঞান অবস্থায় অন্য আরেকটি এলাকায় ঝাউ বাগানের একটি ঘরে আটক করে রাখেন।
নাশিদ ঘুম থেকে উঠার পর তাকে দুষ্কৃতিকারীরা সবাই মিলে হাত পা ও গলা চিপে ধরে হত্যা করেন, হত্যার পর নাশিদকে দেবীপুরের রেললাইনের পাশের কচুরিপানা ডোবায় লাশ গুম করেন, পরবর্তীতে পুলিশ হত্যা কারীদের গ্রেফতার করলে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক নাশিদ এর লাশ পুলিশ উদ্ধার করে।
প্রায় ১ বছর ২ মাস পর নাশিদ হত্যার এই বিচারের কার্যক্রম সম্পন্ন হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা দায়রা জজ আদালত এর বিচারক এ.এন.এম.মোরশেদ খাঁন মামলাটি চার্জ গঠন ও ২১ জন স্বাক্ষীর স্বাক্ষর উপর ভিত্তি করে আসামী তুষার, ওয়াসিম, ও রিফাতকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর কারাদণ্ড প্রাদান করেন, দণ্ডবিধির ২০১ ধারায় প্রত্যেক কে ৭ বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদণ্ড রায় প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারায় প্রত্যেক কে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.