ফখরুল আলম সাজু
মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি ককটেল ও বিপুল সংখ্যক ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী ও পুলিশ।
২৫ জানুয়ারি রবিবার সকালে মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্য জানান।
মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন, অভিযানে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুরকে ব্যবহার করা হয়।
মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদারীপুর সদরের বড় মেহের এলাকায় ২৪ জানুয়ারি শনিবার রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত পাঁচ ঘণ্টা ব্যাপী অভিযান চালানো হয়।
এসময় কুমার নদীর আগে বালুর মাঠের ঝোপঝাড়ের ভিতর থেকে ৪০ টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৪ টি শরকি, ৩ টি রামদা, ২ টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.