স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১৪ জানুয়ারি) বুধবার সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) নামে ১জন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে সেনাবাহিনীর সদস্য নাজমুল ইসলাম (২৮)। আহত নাজমুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড়ের মহিরউদ্দিনের ছেলে এবং তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। একই ঘটনায় তার ছেলে সেনা সদস্য নাজমুল গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম সকালে বাড়ি থেকে তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে শহরের তারামন বিবির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে আহত হয়েছেন। নিহত নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামও সেনা সদস্য বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পযর্ন্ত বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান ঘটটনাস্থলে আছি। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত সেনা সদস্য নাজমুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.