Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঢাকা কাওরান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা কারওরান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আন্দোলন কারী ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

০৪ জানুয়ারী রবিবার দুপুরে কারওয়ান বাজারে এ ঘটনা ঘটেছে।

কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার গ্যাস ও ছোড়া হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলন কারীরা।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

সূত্রে জানা যায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার “এনইআইআর” ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রবিবার পরিবার সহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী, ৪ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, এতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়, পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়, এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এরপর দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে এসে বসে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জলকামান ব্যবহার করে পুলিশ, পরে ফের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

saju

Recent Posts

কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ

ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…

2 hours ago

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

11 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

11 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

11 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

11 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

11 hours ago

This website uses cookies.