স্টাফ রিপোর্টার রংপুর:
আগামী (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৮ বছর পর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
রংপুর জেলা ও মহানগর বিএনপি সূত্রে জানা গেছে,
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে যোগ দিতে রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি নিয়েছেন।
বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, ইতোমধ্যেই কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন। বুধবারে (২৪ ডিসেম্বর) রাতের মধ্যে বাকিরা চলে যাবেন বলে জানা গেছে।
জেলার ৬টি আসনে দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রত্যেকে কমপক্ষে ৫ হাজার করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঢাকায় জমায়েত করার প্রস্তুতি সেরেছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে ২ দিন আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে কর্মী-সমর্থকরা ঢাকায় যেতে শুরু করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের বেশির ভাগই দলবদ্ধ ভাবে যাচ্ছেন। ঢাকায় তাদের হোটেল ও মেসে থাকাসহ অন্যান্য ব্যয়ভার দলের নেতারা ব্যয় করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে
স্বাগত জানিয়ে স্মরণকালের এই মূহুর্তটি স্মরণীয় করে রাখতে বিএনপির তৃণমূল নেতাকর্মী প্রতিদিনই শহর, বন্দর, হাট-বাজার ও গ্রামগঞ্জে মিছিল ও সভা করছেন। যেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে যুবদল নগরীর ৩৩টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় কয়েকদিন প্রতিদিন শুভেচ্ছা মিছিল করে আসছে। আমাদের অনেক নেতাকর্মী ঢাকার আয়োজনে যোগ দিতে আগাম রওনা দিয়েছেন। কেউ কেউ ঢাকায় এখন অবস্থান করছেন। আমাদের প্রস্তুতি সভাগুলোতে সিদ্ধান্ত হয়েছে ব্যক্তি উদ্যোগের বাইরে দলবদ্ধভাবে বাস, ট্রেনসহ অন্যান্য পরিবহনের মাধ্যমে মহানগর, থানা, ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় নেতাকর্মীরা ঢাকামুখী যাত্রা শুরু করেছেন। কেউ যাচ্ছেন দলীয় পরিবহনে, কেউ আবার ব্যক্তিগত উদ্যোগে।
রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু জানান, রংপুর জেলার ৬টি আসন থেকে ৫ হাজার করে নেতাকর্মীর হিসেব ধরলে ৩০ হাজার হয়। আমরা ধরে নিয়েছে, রংপুর থেকে কমপক্ষে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ছাত্র-জনতা ঢাকার উদ্দেশ্যে যাবেন। রংপুর মহানগর ও জেলাসহ বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যেতে শুরু করেছেন। অনেকেই ২দিন আগ থেকেই ঢাকায় গিয়ে অবস্থান করছেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু জানান, রাজকীয় সংবর্ধনা জানাতে রাজধানী ঢাকায় সাধারণ মানুষসহ নেতাকর্মীদের ঢল নামার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা মহানগর থেকে ১০ হাজার নেতাকর্মীকে ঢাকার নেয়ার প্রস্তুতি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে ২০টি বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া অনেকেই ব্যক্তিগত এবং বিভিন্ন ইউনিট থেকে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাকসহ বিভিন্নভাবে ঢাকা যাবেন।
আজ (২৪ ডিসেম্বর) বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সমবায় মার্কেটের সামনে এবং সদর উপজেলা এলাকা থেকে রিজার্ভ করা বাসগুলো ছেড়ে যাবে বলে জানান রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম জানান, রংপুর থেকে ৫০ হাজার মানুষ ঢাকা যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে গত সোমবার (২২ ডিসেম্বর) অনেকেই রাজধানীতে পৌঁছে গেছেন। বাকিরা বুধবার রিজার্ভ গাড়িসহ বিভিন্নভাবে ঢাকা পোঁছে যাবেন।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ জানান, আমাদের মালিক সমিতি থেকে ২৫টি বাস রিজার্ভ করা হয়েছে। এসব বাসে দলীয় নেতাদের পাশাপাশি আমাদের লোকজন যাবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে রংপুর থেকে প্রতিদিনই শত শত মানুষ ঢাকামুখী হচ্ছেন। এখন কোথাও খালি পরিবহন পাওয়া দুষ্কর। শুধু বাস নয়, অন্যান্য পরিবহনেও একই অবস্থা। তারপরও পরিবহন মালিক হিসেবে আমরা সেই চাহিদা পূরণে সহযোগিতার চেষ্টা করছি।
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
This website uses cookies.