Header Premium (728×90)

অপরাধ

চট্টগ্রামে বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরি, গ্রেফতার ৪

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

চট্টগ্রাম মহানগরীর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরির ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা ও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার সোনাগাজী থানার ডুমুর এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪২), নওগাঁ জেলার সদর থানার শেরপুর এলাকার আমজাদ হোসেন বাবুলের পুত্র মোস্তাকিন হোসেন মিঠু (৪১) ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির সাধন দাসের পুত্র সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩৩) ও ইসমাইল হোসেন (৪৩)।

সে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার উত্তর নালাপাড়া এলাকায় থাকে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার জানান, গত ৫ ডিসেম্বর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ ল্যাপটপ চুরির ঘটনা ঘটে, বাসার মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযানে নামেন পুলিশ।

এক পর্যায়ে গত সোমবার টাইগারপাস এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আনোয়ারা থেকে তাদের আরেক সহযোগী সেতু দাশ প্রকাশ সালাহ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেফতারকৃত সেতু দাস প্রকাশ সালাহ উদ্দীন জানান, স্বর্ণ বিক্রির টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে।

এসময় তার কাছ থেকে ওই মোটরসাইকেলটি এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়, স্বর্ণ বিক্রির সময় তার সাথে ইসমাইল নামে আরও এক যুবক ছিলো বলে ও জানায় সেতু, পরে নিউমার্কেট এলাকা থেকে ইসমাইলকে ও গ্রেফতার করা হয়।

ইসমাইল জানায়, টেরিবাজার এলাকায় একটি দোকানির কাছে স্বর্ণগুলো রয়েছে, তার দেয়া তথ্যমতে সেখানে অভিযানে গেলে ওই দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়, তাকে গ্রেফতার ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ও জানায় পুলিশ।

saju

Recent Posts

ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…

11 hours ago

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…

11 hours ago

ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…

12 hours ago

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

17 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

23 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

1 day ago

This website uses cookies.