ব্রেকিং নিউজ

বালিয়াকান্দিতে শুশুর বাড়িতে এসে বিষ পান করে জামাইয়ের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা,
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুশুর বাড়িতে এসে বিষ পান করে জামাইয়ের মৃত্যু হয়েছে, মোঃ রুবেল মোল্লা (৩৫) নামের এক যুবকের। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে।

আত্মীয়-স্বজনদের সূত্রে জানতে পারি, রুবেল মোল্লা ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টার সময় তার নিজ গ্রামের বাড়ি থেকে বালিয়াকান্দি তালপট্টি এলাকায় ডাক নাম তাইরো মোল্লা নামে তাহার শুশুর বাড়িতে তাহার স্ত্রী নারগিস আক্তার ও দেড় বছরের ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসে।

নারগিস আক্তার তাহার সাথে বাড়িতে যেতে না ইচ্ছুক হইলে দুজনের মধ্যে ঝগড়া হয়, রুবেল মোল্লা কারো কাছে কিছু না বলে শুশুর বাড়ি থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজারে এসে বিষ ক্রয় করে পান করে।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সকাল ১১ টার সময়। সেদিনই রাত ৮ টার সময় রুবেল এর শারীরিক অবস্থার অবনতি দেখে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফাড করেন। ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টার সময় ফরিদপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা ফরিদপুর, অফিসার ইনচার্জ বালিয়াকান্দি থানা কে একটি বেতার বার্তা প্রেরণ করার জন্য আদেশ করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ, মোঃ আবদুর রব তালুকদার, মৃত রুবেল মোল্লার স্বজনদের সংবাদটি জানান, পরবর্তীতে মৃত রুবেল মোল্লার চাচা, মোঃ আকবর মোল্লা বালিয়াকান্দি থানায় এসে রুবেল মোল্লার মৃত্যুর সংবাদ প্রদান করিলে, বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়।

রুবেল মোল্লার অকাল মৃত্যুতে বাবা-মায়ের একমাত্র সন্তান হারানোর বেদনায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

saju

Recent Posts

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

3 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

4 hours ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

5 hours ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

5 hours ago

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…

5 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

14 hours ago

This website uses cookies.