Categories: সারাদেশ

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসীন হাসান এ আদেশ দেন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে চাঁদা দাবি করা হয় ১০ লাখ টাকা। দাবি পূরণ না করায় ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বসতবাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে। প্রাণভয়ে বাদী পক্ষ ৫ লাখ টাকা দিতে বাধ্য হয়। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করা হয়।

তদন্তে ২ জন অব্যাহতি, ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট মামলাটির তদন্ত করেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার। তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের সাকিব ও সুজিৎ চন্দ্র দাসকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন মিতুল হাকিম, দীপক কুন্ডু, ফারুক সরদার, সফিক, জুয়েল, মোহাম্মদ আক্কাস, সাইফুল, চাঁদ আলী সরদার, আল-আমিন, রবিন, মোমিন মন্ডল, শিপলু, রেজা, মনোয়ার হোসেন জনি, দিলীপ চন্দ্র দাস, সাদ্দাম, আবুল হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, আরিফ, হাসান, মাসুদ, রুমি হাকিমসহ আরও অনেকে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন পিবিআইয়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

saju

Recent Posts

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…

18 hours ago

ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…

18 hours ago

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…

18 hours ago

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…

19 hours ago

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…

19 hours ago

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

1 day ago

This website uses cookies.