Header Premium (728×90)

রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

শীতের আনন্দ ভাগাভাগি করতে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো নামে একটি সামাজিক সংগঠন।

গত ৫ ডিসেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগ, ধানমন্ডি শংকর রোড কাওরান বাজার, ফার্মগেট, কসাইবাড়ী সহ বিভিন্ন পাড়া মহল্লায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আবৃত্তি শিল্পী ইসমাঈল হোসাইন সিরাজি। সংগঠনের সদস্য সচিব, অ্যাডভোকেট জাহিদুর রহমান আইনজীবী ঢাকা জর্জ কোর্ট।

আরো উপস্থিত ছিলেন, শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউর রহমান ও সংগঠনের সদস্য বৃন্দ।

এ সময় প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবৃত্তি শিল্পী ইসমাঈল হোসাইন সিরাজি বলেন, আমার প্রতিবেশী দরিদ্র শীতার্ত মানুষ কষ্ট করবে, আর আমরা আরামে থাকবো তা হতে পারে না, মানুষের প্রতি মানুষের ভালোবাসার সম্প্রীতি গড়ে উঠুক সমাজের সকল মানুষের প্রতি সংগঠনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে গাজীপুর থেকে আসা দুই জন যুগল সদস্য কে ধন্যবাদ জানান।

সমাজের সকল শ্রেণী পেশার মানুষ কে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আহ্বান জানাই, যেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এই সামাজিক সংগঠনে যেন সবাই যুক্ত হয় এবং দেশ কে এগিয়ে নিয়ে যায়।

আরোও বক্তব্য রাখেন, শান্তিতে থাকবো অপরকে শান্তিতে রাখবো এর সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুর রহমান, উনি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের একটি আয়াতের মাধ্যমে উনার বক্তব্য শুরু করেন, যার অর্থ এমন আপনি যদি মানুষের প্রতি দয়া করেন, তাহলে আল্লাহ্ আপনার প্রতি দয়াশীল হবেন।

অতএব, আমাদের সবাই কে অসহায় দরিদ্র মানুষের প্রতি দয়া করতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।

এ ছাড়াও আরো অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন, শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে উপরোক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

saju

Recent Posts

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…

29 minutes ago

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরুর ধান…

40 minutes ago

বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১

মোঃ মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচংয়ের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে…

51 minutes ago

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে…

1 hour ago

বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার রংপুর  গত দুই দিনের টানা বৃষ্টিতে ডুবে যাচ্ছে রংপুর নগরীর বিভিন্ন সড়ক। পরিকল্পিত…

2 hours ago

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

18 hours ago

This website uses cookies.