রুবেল হাসান,
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকায় তুষার (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় ম’রদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে থানায় খবর দেওয়া হয়।
নিহত তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন এবং পরিবারসহ রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। সকালে বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। বেলা ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়।
তুষারের লাশের পাশে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল— “আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…
যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…
This website uses cookies.