মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কৃষ্ণপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. আব্দুল হান্নান কে সভাপতি ও ডা. মো.নাসির উদ্দীন প্রধান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো.এমরুল ইসলাম।
মঙ্গলবার সকালে নবগঠিত এই কমিটিকে অনুমোদন দেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা.আবুল কাশেম জুলহাস।
নব-নির্বাচিত সভাপতি ডা.হান্নান বলেন, আমাকে কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় সভাপতি, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মূল চালিকা শক্তি। তাদের সুখে-দুঃখে পাশে থাকা ও সমস্যা সমাধানে সমিতি সর্বদা বদ্ধপরিকর থাকবে—ইনশাআল্লাহ্।
এ সময় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি উপস্থিত ছিলেন।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…
যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…
This website uses cookies.