স্টাফ রিপোর্টার রংপুর:
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব, চ্যানেল এস এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনমত পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক আশরাফ খান কিরণ। ৩১ অক্টোবর বিকেলে রংপুর তাজহাট জমিদার বাড়ীতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী তাদের ১০ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক আশরাফ খান কিরণ বলেন, এই সম্মাননা, সকল শহীদ,আহত, লাঞ্চিত ও নির্যাতিত,নিপীড়িত সাংবাদিকগনের প্রতি সম্মাননা।
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের রংপুরে প্রথম কর্মরত ব্যক্তিত্ব সাংবাদিক আশরাফ খান কিরণ ২০০১ সালের ২ এপ্রিল এটিএন বাংলায় রংপুর প্রতিনিধির দায়িত্ব পান। পরবর্তিতে ২০০৪ সালের ৪ জুলাই এন টিভিতে রংপুর প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি সাংবাদিক কিরণ বিজয় টিভির রংপুরে দায়িত্ব পান। প্রিন্ট মিডিয়ায় তিনি ২০০২ সালের ৫ এপ্রিল থেকে ৩০ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদে রংপুরে ফটো সাংবাদিকতার পাশাপাশি ২০০১ সালের ২৯ এপ্রিল থেকে ২০০৬ সালের ১ মার্চ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবরের রংপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
এছাড়াও সাংবাদিক কিরণ ২০০৩ সালের ১ জানুয়ারি দৈনিক আখিরার বার্তা সম্পাদক,২০০২ সালের ৩ জানুয়ারি দৈনিক দাবানলের উপ-বার্তা সম্পাদক, ১৯৯৬ সালের ৫ জানুয়ারি দৈনিক পরিবেশে ষ্টাফ রিপোর্টার থেকে উপ-বার্তা সম্পাদক এবং ১৯৯৩ সালের ২ মে দৈনিক যুগের আলোতে সম্পাদক এম আয়েনুজ্জামান এর অধিনে কলাম লেখক থেকে শহর সংবাদদাতার দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেন। ২০০৬ সালের ৩ মার্চ থেকে ২০১৭ সালের ৩ নভেম্বর প্রায় ১১ বছর গ্রামীণ ব্যাংকে অডিট অফিসারের দায়িত্বের পাশাপাশি দৈনিক ভোরের কাগজে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২২ সালের ৩মার্চ থেকে তিনি ঢাকা থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের জাতীয় দৈনিক স্বাধীন মতের রংপুর ব্যুরো প্রধানের দায়িত্বের পাশাপাশি চ্যানেল এস রংপুর বিভাগীয় দায়িত্ব পালন করছেন।
সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনীর পক্ষ থেকে এই সম্মাননা পাওয়ায় সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ও নিরাপদ থাকতে সাংবাদিক আশরাফ খান কিরণ সকলের নিকট মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…
This website uses cookies.