Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রংপুরে স্কুলের বাথরুমের ছাদ থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রংপুর নগরীর একটি প্রাইমারি স্কুলের বাথরুমের ছাদ থেকে মৌসুমি আক্তার নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে নগরীর মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ছাদ থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। গৃহকর্মী মৌসুমি নগরীর নজিরের হাট এলাকার মোস্তাফিজার রহমানের মেয়ে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মুন্সিপাড়া পাঠশালা এলাকায় কুড়িগ্রামে কর্মরত পুলিশের পরিদর্শক মইনুল ইসলামের বাসায় আট মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন মৌসুমি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ওই বাসার সঙ্গেই মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ছাদ থেকে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠায়।
তিনি বলেন, মৌসুমির আচরণ অস্বাভাবিক ছিল বলে জানতে পেরেছি। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। নিহত ওই গৃহকর্মীর বাবাও মানসিক বিকারগ্রস্ত বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এদিকে গৃহকর্মী নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

editor

Recent Posts

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

15 minutes ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

29 minutes ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

42 minutes ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

53 minutes ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

1 hour ago

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…

6 hours ago

This website uses cookies.