ব্রেকিং নিউজ

পিরোজপুর জেলার ইজতেমা আখেরী মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো

পিরোজপুর জেলার ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো,
তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি)বেলা ১১টায় জেলা ইজতেমা কমিটির আয়োজনে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের শীর্ষ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী।

মোনাজাতে দূর দূরান্তের হাজার হাজার মুসল্লি অংশ নেন।
প্রায় ২২ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটে। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, নাজাত, শান্তি, কল্যাণ, ঐক্য, মুক্তি, আত্মশুদ্ধি এবং ইহো ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসুল্লিরা। এছাড়া মোনাজাতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার হতাহত মানুষের জন্য দোয়া করা হয়।
ইজতেমায় জেলার ৭ উপজেলাসহ দেশের ও ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ধর্মপ্রাণ মুসুল্লী অংশ নেয়। এ সময় মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি তাবলীগ জামায়াতবদ্ধ হয়ে ইসলামের দাওয়াতি কাজে বের হওয়ার অঙ্গীকার করেন।

ইজতেমার আখেরী মেনাজাতে অংশ নেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সুষ্ঠ ভাবে ইজতেমা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নজরদারি করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান বলেন, ইজতেমায় অংশগ্রহণ করা মুসল্লিদের নিরাপত্তাসহ কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পশ্চিম প্রান্তে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় ভারতীয় জামাতের আমবয়ানের মাধ্যমে তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়।

editor

Recent Posts

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…

15 hours ago

ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…

15 hours ago

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…

15 hours ago

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…

15 hours ago

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…

16 hours ago

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

22 hours ago

This website uses cookies.