মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাহমিদ শেখ নামে ৩ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।
রবিবার সকাল পৌনে ১০ টার সময় বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের বাড়ীতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, শিশু তাহমিদ শেখ বাড়ীর সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২