স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১১ অক্টোবর) শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যারা জুলাই আন্দোলনে যারা ছাত্রজনতার পক্ষে ছিলেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আর যেসব র্যাব, পুলিশ, বিজিবির সদস্যরা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরে সম্প্রতি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করেন এবং সাক্ষাৎ করেন। পরে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন তিনি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সেনাবাহিনীর জেনারেলরা হাসিনার আনুকূল্য পেতে গুম খুনের সঙ্গে জড়িত। এ জেনারেলরা শুধু একটা পরিবারকে ধ্বংস করেছে তা নয় বরং গোটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তা ছাড়া বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হত না। তাই সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনীর প্রতিষ্ঠানকে জনগণের প্রতিষ্ঠান করতে হলে অবশ্যই তাদের বিচারের আওতান আনতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনও বৈঠক করেনি এনসিপি। বাংলাদেশের জাতীয় স্বার্থকে রক্ষার্থে যদি কখনও জোটের প্রয়োজন হয় তাহলে এনসিপি ওপেন রয়েছে। কেননা এনসিপি বাংলাদেশ ও দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে এবং আগামীতেও করবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনে সংস্কার করতে হবে। এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আখতার হোসেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২