জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশে সভাপতি মোঃ আরজু সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন নির্বাচিত
মোঃ রাকিব হাসান
জামালপুর:
দীর্ঘদিন পর বিভিন্ন দাবি আদায় ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে জামালপুরে জেলা দলিল লেখক সমিতির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১অক্টোবর) দুপুরে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের অডিটোরিয়ামে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আরজু আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এমএ রশিদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ন মহাসচিব কে এস হোসেন টমাস, ঢাকা বিভাগের রফিকুল ইসলাম সরকার, রুহুল আমীন খান, ফিরুজ আলম খান, রাজশাহী বিভাগের এসএম আয়নাল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
পরে আলোচনা শেষে জামালপুরে নতুন ৮১ সদস্যের কমিটির ঘোষণা করা হয় সভাপতি হিসেবে আলহাজ্ব মো: আরজু আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে হানিফ উদ্দিনকে নির্বাচিত করা হয়।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.