অপরাধ

রাজবাড়ীতে স্বামীকে শ্বাসরোধে হত্যা স্ত্রী-পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় স্বামী শহিদ মন্ডল হত্যা মামলায় স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ২ আসামি পলাতক ছিল।

সোহেল জেলার পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে এবং রহিমা একই গ্রামের নিহত শহিদ মন্ডলের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ থেকে ১০ মার্চ রাত ২টার সময় পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে শহিদ মন্ডলকে তার স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেল শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি নিয়ে রাজবাড়ী ২ নম্বর আমলী আদালতে শহীদ মন্ডলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি পাংশা মডেল থানায় রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রহিমা খাতুনকে গ্রেফতার করে।

তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি জানান, বিয়ের আশ্বাসে পরকীয়া প্রেমিক সোহেলের কথা মতো দুধের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামী শহিদ মন্ডলকে খাওয়ান। পরে ঘুমিয়ে পড়লে সোহেল ঘরে ঢুকে গামছা দিয়ে নাক, মুখ বেঁধে গলায় টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। সোহেল চলে যাওয়ার ১০ মিনিট পর তিনি চিৎকার করে লোকজনকে ডাকেন। আমাকে বিয়ের আশ্বাস দেয় সোহেল। এরপর মামলায় জামিনে মুক্ত হয়ে রহিমা খাতুন পালিয়ে যান।

রাজবাড়ী জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, চাঞ্চল্যকর শহিদ মন্ডল হত্যা মামলায় পরকীয়া প্রেমিক সোহেল ও স্ত্রী রহিমা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় ২ জনই পলাতক ছিল।

saju

Recent Posts

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

2 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

3 hours ago

নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৯ এপ্রিল) রবিবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন…

3 hours ago

খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

ফখরুল আলম সাজু খুলনায় দায়িত্ব পালন কালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে…

21 hours ago

বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাতে ঘরবাড়ি…

21 hours ago

কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে অবৈধ ভাবে কৃষি…

22 hours ago

This website uses cookies.