ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ফেনী জেলা সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুর গ্রামের বাঁশতলা নামক স্থানে আজ মঙ্গলবার সকালে পুলিশকে পিটিয়ে অস্ত্র-ওয়াকিটকি ও আসামী ছিনিয়ে নেয় স্থানীয় সন্রাসীরা, প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র ও আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্থানীয় সন্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র "শর্টগান"- ওয়াকিটকি লুট করে ও আসামীদের ছিনিয়ে নিয়ে যায়।
ওই সময় তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম গুরতর আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ঘন্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে। তার কাছে থাকা পুলিশের লুট হওয়া অস্ত্র "শর্টগান" ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনা য় থানায় মামলা দায়ের হয়।হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২