Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসরকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসর সভাপতি প্রার্থীা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আদল হাসান সূচক, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতি প্রার্থী হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের গভর্নর আতিউর রহমানের ভাতিজা ও সাবেক এমপি মোজাফফর আহমেদের স্বজন মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ফ্যাসিস্টের দোসর মোস্তাফিজুর রহমান বাপ্পীকে নির্বাচন থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবী জানান বক্তারা। আওয়ামী লীগের দোসরদের কোথাও কোন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। যেখানেই ফ্যাসিবাদের জন্ম হবে সেখানেই বিপ্লব হবে।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

saju

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

11 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

11 hours ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

11 hours ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

11 hours ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

11 hours ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

11 hours ago

This website uses cookies.