স্বাস্থ্য

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ১০ (দশ) টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প পরিচালনা করা হয়

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

যশোর পৌরসভা এবং সদর উপজেলার আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নের প্রতিবন্ধী শিশুদের জন্য ১০ (দশ) টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প পরিচালনা করা হয়।যার মূল উদ্দেশ্য হলো- নূন্যতম ৪০০ প্রতিবন্ধী শিশুর স্কিনিং সেবা প্রদান করা, শিশুপ্রতিবন্ধীতার ধরণ নির্ধারণ, উপযুক্ত সহায়ক উপকরণ নির্ধারণ, প্রয়োজনে থেরাপি ও পরামর্শ প্রদান এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য রেফার করার প্রয়োজন নির্ধারণ করা

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার সমাপনী ক্যাম্প পরিচালনা করা হয়। আজকের এই সমাপনী দিনে বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব আঞ্জেলা গমেজ মহোদয়ের হাতে লেটার অফ এ্যাপরিসিয়েশন তুলে দেন জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন।

এসময় নির্বাহী পরিচালক জনাব পলাশ হিউবার্ট গমেজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জনাব মুনা আফরিন ও তার টিম এই ১০টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্পে গুরুত্বপূর্ণ সহযোগিতা ও ভূমিকা রেখেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকার সর্বোমোট ৪০৩ জন প্রতিবন্ধী শিশুকে মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং সেবা প্রদান করা সম্ভব হয়েছে। এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেছেন বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক ও ম্যাপ ইন সিবিআর প্রকল্পের ফোকাল পারসন জনাব পলাশ হিউবার্ট গমেজ। প্রসঙ্গত লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত শারীরিক ভাবে অক্ষম ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশুযুবাদের চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পে কাজ করছে বাঁচতে শেখা।
লেটার অফ এ্যাপরিসিয়েশন প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিমেল সঞ্জীব কিস্কু, ট্রেনার মোঃ তরিকুল ইসলাম, সিবিআর অফিসার সুমনা আফরিন, জোৎস্না খাতুনসহ প্রকল্পের কর্মীবৃন্দ।

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

34 minutes ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

55 minutes ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 hour ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

2 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

This website uses cookies.