মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
যশোর শহরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে চলমান অভিযান মানবিক কারণে স্থগিত করার দাবি জানিয়েছে যশোর জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: ৯৩৯, খুলনা)।
এ দাবিতে আজ সংগঠনটির নেতারা মাল্টীয় জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন।স্মারকলিপিতে বলা হয়, ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক শ্রমজীবী মানুষের আয়ের প্রধান উৎস। হঠাৎ করে এ ধরনের অভিযান চালানো হলে হাজার হাজার শ্রমিক পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। সংগঠনের পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করে এসব অভিযান স্থগিত রাখার দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তারা।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২