সারাদেশ

বালিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। জমির ক্রেতা আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে ও ঢাকায় ব্যবসা করেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজবাড়ী জেলা সেনা ক্যাম্পে বিভিন্ন সময়ে লিখত অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক আশিক আহম্মেদ।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাঁধার সম্মুখীন হন তিনি। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

আশিক আহম্মেদ বলেন, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত এস,এম শাহজাহানের ছেলে ডা. আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মৃত হোসেন আলীর ছেলে মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল আলম রিপন ও মৃত হোসেন আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ, মোঃ রুবেল শেখ, মোঃ হিমেল শেখ দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাধা প্রদান করে আসছে।

ব্যবসায়ী আশিক আহম্মেদ বলেন, গত ২০২০ সালে বালিয়াকান্দির মৃত আবুল হাশেম শেখের তিন সন্তান ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাড. রেহেনাজ পারভীনের নিকট থেকে এ জমি ক্রয় করি। তবে বিভিন্ন অজুহাতে জমির দখল দেয় না। জমি দখল করতে গেলে অভিযুক্তরা আমাকে বাঁধা প্রদান করে এমনকি বিভিন্ন লোকজন দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
দীর্ঘদিন পরে জমির দখল দেয়, বর্তমানে জমি আমার দখলে। এখন আবার নতুন করে ঝামেলা করছে। দখল দেওয়ার পরেও আবার ঘর নির্মাণ করতে দিচ্ছে না।

তিনি আরো বলেন, আমি করোনাকালে ঢাকা থেকে বাড়িতে চলে আসি। এসে জমির রেকর্ডীয় মালিকদের কাছ থেকে জমি ক্রয় করি। পরে নামজারী কেসে নিজ নামে নামপত্তন পূর্বক হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছি। এ জমি নিয়ে মামলা ছিলো, আমি আদালতের রায় পেয়েছি, বিভিন্ন সময়ে আমি ওই জমি দখল নিতে গেলে একদল লোক এসে বাধা প্রধান করে। আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করার জন্য আসলে, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়।

জমি ক্রেতার ছোট ভাই আরজু শেখ বলেন, আমার ভাই এ জমি কিনে অনেক হয়রানি হয়েছে। আমাদের সঠিক কাগজপত্র আছে, আদালতের রায় আছে। এর পরেও বিভিন্ন ভাবে হয়রানি করছে। এতে আমার ভাই আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জমিতে ঘর নির্মাণ করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। আমরা তখন পুলিশের কাছে জানতে চেয়েছি বাধা দিচ্ছেন কেন আদালতের কোন নির্দেশনা থাকলে দেখান। তারা বলে আমাদের কাছে এমন কোন কাগজপত্র নাই। দুইদিন পরে শুনলাম ওরা হাইকোর্টে রিট করছে, তিন মাসের স্থগিত আদেশ আছে। হাইকোর্টের আদেশের কোন ডকুমেন্ট পাইনি। এ ব্যাপারে আমরা কিছু জানিনা।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

9 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

9 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

10 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

10 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.