শিক্ষা

অধ্যাপক এফ এ মহিউদ্দিন খান পরিচালিত অধ্যাপক এ বি এম ইসরাইল মফিজা খান পাঠাগার ও মাওলানা আব্দুল হামিদ খাঁন ফোরকানিয়া মাদ্রাসা

নুর উদ্দিন সিয়াম
নোয়াখালী জেলা প্রতিনিধি:

শিক্ষা, সংস্কৃতি ও মানবিক চেতনার প্রসারে নিবেদিত অধ্যাপকবি এম ইসরাইল মফিজা খাতুন পাঠাগার একটি অনন্য উদ্যোগ। এটি প্রতিষ্ঠা করেছেন চরশাহী ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. এ এফ মহিউদ্দিন খাঁন স্যার।

পাঠাগারটির নামকরণ করা হয়েছে তাঁর পরম শ্রদ্ধেয় পিতা-মাতার নামে, যা পারিবারিক স্মৃতি ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। একইভাবে, মাওলানা আব্দুল হামিদ খাঁন ফোরকানিয়া মাদ্রাসার নামকরণ করা হয়েছে তাঁর পূর্বপুরুষের নামে—ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিকাশের লক্ষ্যে।

স্থাপনা ও কাঠামো

৪ তলা বিশিষ্ট পাঠাগার ভবনের ১ম তলা মক্তব ও নামাজের জন্য নির্ধারিত, আর বাকি তলাগুলো পাঠাগার হিসেবে ব্যবহৃত হয়। এখানবিশিষ্ট লেখকদের শত শত বই সংরক্ষিত রয়েছে, যা পাঠকদের জন্য উন্মুক্ত।

প্রধান উদ্দেশ্যসমূহ:

গ্রামীণ ও শহুরে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য বই ও তথ্যসেবা নিশ্চিত করা

জ্ঞানচর্চা, সাহিত্যপাঠ ও গবেষণার পরিবেশ তৈরি করা

তরুণ প্রজন্মকে পড়ার অভ্যাস ও সৃজনশীল চিন্তার দিকে উৎসাহিত করা

সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন

ধর্মীয় ও নৈতিক শিক্ষার মান উন্নয়ন

সুবিধাসমূহ

সমৃদ্ধ বইয়ের সংগ্রহ (পাঠ্যবই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ধর্মীয় ও প্রবন্ধ)

শান্ত ও আরামদায়ক পড়াশোনার পরিবেশ

নিয়মিত পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ধার দেওয়ার ব্যবস্থা
শিশু ও কিশোরদের জন্য ধর্মীয় পাঠদান ও মৌলিক শিক্ষা
এই পাঠাগারমাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি জ্ঞান, সংস্কৃতি ও নৈতিকতার আলোকবর্তিকা, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে এগিয়ে চলছে।
২০১৭ সালের ডিসেম্বরে প্রখ্যাত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান স্যার তাঁর নিজ এলাকায়, লক্ষ্মীপুর জেলার চরশাহীতে প্রতিষ্ঠা করেন অধ্যাপকবি এম ইসরাইল – মজিফা খান পাঠাগার

📚 প্রায় ৩ হাজারেরও বেশি বই সমৃদ্ধ এই পাঠাগার একটি চারতলা ভবনে স্থাপিত, যেখানে রয়েছে বই পড়া ও ঘরে নিয়ে যাওয়ার সুযোগ।
🎓 প্রতি বছর আয়োজিত হয় শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম।
📖 এখানে পাওয়া যায় বাংলা একাডেমির প্রকাশনা, ইসলামী সাহিত্য, রচনাসমগ্র, উপন্যাস, ছোটগল্প, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বইসহ নানা ধরণের গ্রন্থ।

👉 লক্ষ্য একটাই – বই পড়ার মাধ্যমে জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা।
আসুন, সবাই বই পড়ি, সমাজ গড়ি, এবং আলোকিত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখি।

পাঠাগার খোলা থাকে সপ্তাহের ৭ দিন
সকাল: ৭:৩০ – ৯:৩০
বিকাল/রাত: ৩:৩০ – ৮:৩০

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

16 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

16 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

16 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

17 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.