Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মুড়াপাড় ডিগ্রি কলেজে ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্কে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবী

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

একাদশ শ্রেণির ভর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুড়াপাড় ডিগ্রি কলেজ শাখা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কলেজ ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করে কিন্তু ছাত্রদল নামীয় কতিপয় উচ্ছৃঙ্খল যুবক শিবিরের হেল্প ডেস্কে হামলা করে তাদের চেয়ার টেবিল ভাঙচুর করে। ব্যানার ও কাগজপত্র ছিড়ে ফেলে এবং সহায়তা প্রদানকারী শিবির কর্মীদের শারিরীকভাবে নাজেহাল করে এবং জোরপূর্বক আটক রাখে।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা বলেন, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে নবীন হওয়ায় তারা অপরের সহায়তা তারা কামনা করে। ইসলামী ছাত্রশিবির কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে হেল্প ডেস্ক স্থাপন করে, কিন্তু তাদের এই ছাত্রকল্যাণমূলক কার্যক্রমে হামলা ও ভাঙচুর করার মাধ্যমে ছাত্রদল নামীয় উচ্ছৃঙ্খল যুবকেরা ফ্যাসিবাদী দুঃশাসনামলের কথাই শুধু আমাদের স্মরণ করিয়ে দিলো। ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগ নামক ফ্রাংকেনস্টাইন দানব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। যার ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা এবং তার লাঠিয়াল বাহিনীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। জুলাই বিপ্লবের পরে এমন ন্যাক্কারজনক হামলা কাম্য নয়।
তারা বলেন, জুলাই বিপ্লব সাধিত হয়েছে একটি বৈষম্যহীন উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃপÍ প্রত্যয় নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমে হামলা ও তাদের আটক করে রাখার মতো ঘটনা জুলাই স্পিরিটের চেতনায় আঘাত। হামলা ও জুলুম নির্যাতন করে সাধারণ ছাত্রদের সমর্থন পাওয়া যায় না বরং যারা নির্যাতিত হয়, যাদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় দিন শেষে তারাই সাধারণ ছাত্র-ছাত্রীদের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়। যারা পেশী শক্তির ওপর ভর করে রাজনীতি করার চেষ্টা করছেন তাদেরকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকানোর আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে আরো বলেন, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কলেজ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসী ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। একই সাথে তারা ছাত্রদলের অভিভাবক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের প্রতি ছাত্রদলকে এই সকল কার্যক্রম থেকে বিরত রাখার জন্য আহ্বান জানান।

saju

Recent Posts

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…

13 hours ago

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…

14 hours ago

নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…

14 hours ago

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…

15 hours ago

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

1 day ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

1 day ago

This website uses cookies.