ধাপ বাজার এলাকা থেকে নীলফামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রংপুর।
রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৮ সেপ্টেম্বর) সোমবার
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এর আগে (৭ সেপ্টেম্বর) রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে এবং তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
গ্রেফতাকৃত শাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাসহ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে রংপুরে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে নীলফামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতারে টিম কোতোয়ালী সর্বদা তৎপর রয়েছে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.