চাঁদপুরে শিশুকে মেরে বস্তায় ভরে সিলিংয়ে রেখে দেন চাচি
ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
চাঁদপুর শাহরাস্তি পুলিশের কাছে স্বীকারোক্তিতে শিশুকে মেরে বস্তায় ভরে সিলিংয়ে রেখে দেন চাচি।
চাঁদপুরের শাহরাস্তিতে বস্তাবন্দি শিশু তাসনূহার (৩) মরদেহ উদ্ধারের পর হত্যার বিষয়টি স্বীকার করেছেন চাচি সাথী আক্তার।
৫ সেপ্টেম্বর শুক্রবার শাহরাস্তি থানা পুলিশের কাছে হত্যার বিষয়ে সাথী আক্তার বলেন, বুধবার দুপুরে ভাতের মাড় ফেলতে গিয়ে শিশুটির গায়ে পড়ে। এ সময় শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরেন। এরপর দেখেন শিশুটি মারা গেছে। নিজেকে রক্ষা করতে প্রথমে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে ঘরের সিলিংয়ে রেখে দেন।
তিনি বলেন, পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে সাথী আক্তার বিচলিত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে তিনি বস্তাবন্দি শিশুটির মরদেহ পুকুরে ফেলে দেন।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়িতে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার করার পর ঘটনাস্থলে গিয়ে হত্যার রহস্য উদঘাটন করতে কাজ শুরু করে শাহরাস্তি থানা পুলিশ, শিশুটির চাচা রিপন পাটোয়ারীর ঘরে রক্তের চিহ্ন দেখে তাদের প্রতি পুলিশের সন্দেহ হয়। বৃহস্পতিবার রাতেই চাচা রিপন পাটোয়ারী ও চাচি সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সাথী আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেন। পুলিশ সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করেছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, সাথী আক্তারের নামে মামলা করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে।
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
This website uses cookies.