লক্ষ্মীপুরে চরশাহী ইউনিয়নে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
নুর উদ্দিন সিয়াম।
নোয়াখালী জেলা প্রতিনিধি,
লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বিকালে চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জালিয়াকান্দি এলাকাবাসীর ব্যানারে নতুনহাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, খলিফারহাট ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম, চরশাহী ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা শোয়াইব হোসেন, পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত থাকেন স্থানীয় শিবির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জালিয়াকান্দি গ্রামের নতুনহাট থেকে পূর্ব কল্যাণপুর পর্যন্ত আব্দুল মালেক সড়কটি দীর্ঘদিন থেকে অবহেলিত। চেয়ারম্যান-মেম্বাররা বার বার আশ্বাস দিয়েও রাস্তাটি সংস্কার করে নি। এতে করে এ এলাকার মানুষের দূর্ভোগ বেড়েছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.