মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ শেষে মনোহরদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি বর্ণাঢ্য উৎসবে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২