অপরাধ

দিনাজপুরে বিনোদন পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হামলা আগুন-লুটপাট

স্টাফ রিপোর্টার রংপুর

দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের ১টি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১জন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও ৫ জন সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গত ১৭ আগস্ট ওই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে ২জন নারী, ৫জন পুরুষসহ মোট ৭জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন পার্কে অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ করে আসছিলেন। আনোয়ার হোসেনের বিরুদ্ধে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ বিকেলে সেখানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তাঁর লোকজন। অন্যদিকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের দাবিতে একই সময়ে সেখানে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের ডাক দেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা আড়াইটার দিকে পার্কের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করেন আনোয়ার হোসেনের সমর্থকেরা। বেলা তিনটার দিকে কয়েক শ লোক বিভিন্ন দিক থেকে ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা করে। এ সুযোগে বিনোদন পার্কের ভেতরে ঢুকে মালামাল লুটপাট করেন কিছু লোক। একপর্যায়ে পার্কের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে ১জন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আনোয়ার হোসেনের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৫ টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরী জানান, এ মাসের ১৭ তারিখ তাঁর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর পর থেকে বিভিন্ন অপপ্রচার ছড়ানো শুরু হয়। পার্কে হামলার খবর শুনে স্থানীয় লোকজন প্রতিবাদে অংশ নেন। কিন্তু ওই পক্ষ ট্রাকে করে পাথর ও লাঠিসোঁটা এনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাঁর দাবি, হামলায় তাঁর প্রতিষ্ঠানের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তৌহিদি জনতার পক্ষে মাওলানা হাফিজুর রহমান জানান, ‘জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবন মহলে অসামাজিক কাজ এবং দরবার শরিফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। আমরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম। কিন্তু তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমাদের ৭ জনকে আহত করেছে।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, কয়েক দিন আগে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালিয়েছে। মামলা দিয়েছে, জরিমানাও করেছে। আজ স্থানীয় লোকজন শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দেন। তাঁরা কোনো ধরনের ঝামেলায় না জড়ানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু জীবন চৌধুরী বাইরে থেকে লোক এনে তাঁদের ওপর ঢিল ছুড়েছেন। তখন তাঁরাও আক্রমণ করেছেন। তিনি বলেন, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে কিংবা মামলা করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

20 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

20 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

21 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

21 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.