যশোরের বাঘারপাড়া রায়পুর ইউনিয়নে জামায়াতের পক্ষ থেকে শেখেরবাথান দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় জার্সি বিতরণ অনুষ্ঠিত
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
শেখেরবাথান দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। আজ (১৮ আগস্ট) রায়পুর ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ও জননেতা জনাব শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়পুর ইউনিয়ন সভাপতি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মোল্লা এবং বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. সেলিম রেজা।এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক আবুবকর, অএ মাদ্রাসার সভাপতি মহিদুল ইসলাম,অত্র প্রতিষ্ঠানের সুপার আখতারুজ্জামান এবং সহ-সুপার মাওলানা আবু তাহের।অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বগুণও তৈরি করে। মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা তাদেরকে উৎসাহিত করবে আরও বেশি করে শরীরচর্চা ও খেলাধুলায় অংশ নিতে। অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ।
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…
যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
This website uses cookies.