আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র – জনতার বিজয়ের বর্ষপূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালী
মোঃরাকিব হাসান জামালপুর।
৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র–জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ফৌজদারি মোড়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন,দোয়া,ও বিজয় সমাবেশের আয়োজন করেন পরে বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলা মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্রজনতার আন্দোলনে জামালপুরে যে ১৭ জন শহীদ হয়েছেন, এই ১৭টি পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, সমস্ত পেশাজীবী মানুষের অংশগ্রহণে যে ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাকে পুঁজি করে যারা নতুন রাজনৈতিক দল তৈরি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, যদি এই নির্বাচন ব্যাহত হয়, আবার যদি কোন অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আবার যদি সেই ফ্যাসিস্ট বাংলাদেশে পুনর্জীবিত হবার চেষ্টা করে, আপনাদের ভুলের কারণে এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।
বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।
বিজয় সমাবেশ ও র্যালিতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফখরুল আলম সাজু ঢাকা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা ১ যুবকের (২৫) গলা কাটা লাশ উদ্ধার…
ফখরুল আলম সাজু শরীয়তপুর জেলা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন এর সংসদ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁওতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা ও ড্রেনেজ…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মহানগরীর পরশুরাম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে…
This website uses cookies.