স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর মহানগরীর পরশুরাম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (১৬ মে) শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চব্বিশ হাজারী ধলাপাড়া নবদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন, মোঃ কাউছার জামান শিশির (২৯)। তিনি রংপুর জেলার গংগাচড়া থানার ধামুর মাস্টারপাড়া এলাকার মোঃ কবিনুর ইসলামের ছেলে।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) ও পরশুরাম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে শিশিরকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন এর সংসদ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁওতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা ও ড্রেনেজ…
স্টাফ রিপোর্টার রংপুর: হাতপাখা তৈরি করে রংপুরের পীরগাছা উপজেলার ৫টি গ্রামের হতদরিদ্র নারীরা দারিদ্র্যকে জয়…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মহানগরীর তাজহাট থানাধীন কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠ এলাকায় অভিযান…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
This website uses cookies.