স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২০ জুলাই) রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন রাস্তায় রংপুর নগরীর জাহাজকোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত ৫ কিলোমিটারের ব্যস্ততম রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সড়কের এমন ভয়াবহ খারাপ অবস্থাতেও ভ্রুক্ষেপ নেই রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে একাধিক গণমাধ্যমেও সংবাদ প্রচার হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
তাই সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে, মর্মে অভিনব প্রতিবাদ জানিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করেছেন রংপুরের সাতমাথাবাসী।
এতে অংশ নেন— সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। প্রতীবাদস্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদরাসা শিক্ষার্থী রাহুল ইসলাম। তবে যুবক শ্রেণির অংশগ্রহণ বেশি লক্ষ্য করা যায়।
এ বিষয়ে মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয় জানান, দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কি.মি সড়কের ভয়ঙ্কর দশা যেন দেখার কেউ নাই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি করপোরেশনের। কিন্তু সড়কের ভয়াবহ বেহাল দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। এজন্য সাতমাথাবাসী মনে করে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই প্রতিবাদ স্বরুপ সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা নানাভাবে চেষ্টা করেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কিন্তু লাভ হয়নি। শুধু আশার বানী শুনিয়েছেন তারা।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২