সারাদেশ

সিলেটের হায়দারপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ছোট ভাইকে না পেয়ে পরিবারের সবাইকে মৃত্যুর হুমকি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:

সিলেট সদর উপজেলার হায়দারপুর গ্রামে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে একটি কিশোর গ্যাং। ছোট ভাইকে খুঁজে না পেয়ে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্যাংটির নেতৃত্বে রয়েছেন দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল ও বিধান।

ভুক্তভোগী আব্দুল মনির জানান, দীর্ঘদিন ধরেই তারা আমার ছোট ভাই হাবিবুর রহমানকে খুঁজছেন। সম্প্রতি খবর ছড়িয়েছে, হাবিবুর কানাডা থেকে দেশে ফিরে এসেছেন। গ্যাং সদস্যরা দাবি করেন, “হাবিবুর কানাডায় থাকতে না পেরে বাংলাদেশ অবস্থান করছে, আমরা খবর পেয়েছি তাকে কানাডা থেকে বের করে দিয়েছে। তাকে যেখানে পাবো সেখানে হত্যা করা হবে।

এমন ভয়ংকর হুমকির পর গত শুক্রবার (৪ জুলাই) রাতে সশস্ত্র অবস্থায় গ্যাং সদস্যরা মনিরের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের আটকে রেখে তারা প্রাণনাশের হুমকি দেয় এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আব্দুল মনির বলেন, “আমার ছোট ভাই দেশে আছে কি না, সেটাও আমি নিশ্চিত নই। তবুও ইমরুল-বিধান দলবল নিয়ে বারবার আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরুল ও বিধানের নেতৃত্বে এই গ্যাংটি এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাজনৈতিক ও পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় তারা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিলেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Md Omor Sunny

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

11 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

12 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

12 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

13 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

19 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

19 hours ago

This website uses cookies.