স্টাফ রিপোর্টার রংপুর।
জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে আজ (৬জুলাই) রবিবার সকালে
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ ৪ জন আহত হয়েছেন। আঙ্গুর মিয়া নামের ১ জন ব্যক্তির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে আজ রোববার সকালে হামলা চালানো হয়। এ সময় আঙ্গুর মিয়ার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড দিয়ে এ হামলা চালায়। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং জমি দখল করে ধানের চারা রোপণ করে হামলাকারীরা। হামলায় আহতরা হলেন আজিজুল ইসলাম (৬৫), মনজু মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৫৫) ও অলিপা বেগম (৪০)। তাঁদের উদ্ধার করে পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আঙ্গুর মিয়ার ভাই শামসুল হক বলেন, ‘জমিটি আমরা দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করেই তারা জমি দখলে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। আমাদের একজন গুরুতর আহত। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।’
অপর দিকে আহত আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের পরিবারের ওপর তারা জোরজবরদস্তি করে সম্পত্তি দখলে নিয়েছে। যার কোনো সঠিক কাগজপত্র তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা থানায় অভিযোগ দিয়েছি। ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২