বালিয়াকান্দিতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য পদ-প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য খোঃ সদরুল আমীন হাবিব,পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রোজেন, পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, এস এম মুক্তার কবির খান নানু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আইনুল হাবিব, ঢাকা উত্তর মহানগর যুবদল নেতা আজমীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা সামসুদ্দিন আহম্মেদ সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর বাবু,মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মহসীন খান। অনুষ্ঠান শেষে ৭ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নতুন সদস্য ভর্তি ফরম বিতরণ করা হয়।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.