যোগ্য-সৎ-নির্ভিক ৪২ ট্রেইনি রিক্রুট কনস্টেবল চান পিরোজপুর পুলিশ সুপার
“চাকরী নয়, সেবা” প্রতিপাদ্যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে নিয়োগে যোগ্য-সৎ-নির্ভিকদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩৬ জন এবং ৬ জন নারী কে নিয়োগ দেয়া হবে। পিরোজপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামীকাল ০৫ ফেব্রুয়ারী থেকে ০৭ ফেব্রুয়ারী জেলা পুলিশ লাইনস্ এ। লিখিত পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় একই স্থানে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
নিয়োগের বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, বিগত ২ বছরের ন্যায় শতভাগ সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এবছরের নিয়োগ প্রকৃয়াও সম্পন্ন করা হবে। প্রার্থীদের শারীরিক মানসিক এবং শিক্ষাগত যোগ্যতাই এই নিয়োগে সব থেকে বেশি গুরুত্ব পাবে। সকল অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সকলের কাছে এ বিষয়ে সহযোগিতা চাইছি। সবাই নিজ নিজ যোগ্যতায় চাকরি পাবে, এমনটাই আস্থা আমার উপর রাখার অনুরোধ জানাচ্ছি। কোন তদবির বা আর্থিক লেনদেন থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা কোন প্রকার দালাল চক্রের সাথে সংযুক্ত হবেন না। শুধুমাত্র যোগ্য ব্যাক্তিকেই নিয়োগে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.