যমুনা সেতু মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি: র্যাবের পোশাক পরে লুট, দুই ডাকাত গ্রেপ্তার
মোঃ ইসমাইল হোসেন, স্ট্যাফ রিপোর্টার
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) বিকেল ও রাতে ঢাকার ডেমরা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) ও ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাইনুদ্দিন বাবু (৩৮)।
ঘটনার বিষয়ে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে নাটোরগামী একটি ট্রাকে ৭৫ ড্রাম পামওয়েল (মূল্য আনুমানিক ৫৯ লাখ টাকা) বহন করা হচ্ছিল। ট্রাকটি যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল র্যাবের পোশাক পরে ট্রাক থামিয়ে তেলসহ পুরো ট্রাক লুট করে।
পরদিন যমুনা সেতু পূর্ব থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। জেলা ডিবির একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযানে রুবেল ও বাবুকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে:
লুট হওয়া ট্রাকটি উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে,
৭৫টি খালি ড্রাম উদ্ধার হয় কাঁচপুর ব্রিজ এলাকা থেকে,
প্রায় ১৪ হাজার লিটার পামওয়েল উদ্ধার হয় গাজীপুরের মাওনা এলাকা থেকে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ডাকাতদের কাছ থেকে র্যাবের ৫টি অ্যাপ্রোন, ২টি হ্যান্ডকাফ ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ করে তারা র্যাবের পরিচয়ে এই ডাকাতির পরিকল্পনা করেছিল।
ডিবি জানায়, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.